বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

গণঅধিকার পরিষদ দলীয় কার্যালয়ে হামলা ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৬৪ Time View

 

একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জে গণঅধিকার পরিষদ একাংশের ব্যানারে গলাচিপা ও পাশের দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদ দলীয় কার্যালয়ে হামলা, অফিস ভাংচুর, নেতা কর্মীদের উপর হামলা ও দোকান বাড়ি ভাংচুর এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটায় পৌর শহরের ট্রাফিক পয়েন্ট মোড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানব পাচার প্রতিরোধ পুর্নবাসন সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম আহমেদ, সহ অর্থ সম্পাদক এ এইচ ফরহাদ, যুবঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, রফিক মিয়া, সোহেল মিয়া, সুজন আহমদ, আমির উদ্দিন, নজরুল ইসলাম, লিটন আহমেদ, আহাদ আলী, নয়ন আহমেদ সহ আরো অনেকেই। বক্তারা বলেন বিএনপি নেতা হাসান মামুন অনুসারীরা গলাচিপায়, দশমিনা উপজেলা বিভিন্ন ইউনিয়নের গণঅধিকার পরিষদ অফিস ভাংচুর, নেতা কর্মীদের উপর হামলা ও দোকান বাড়ি ভাংচুর এর প্রতিবাদে। বক্তারা বলেন বিএনপি এইভাবে যদি নিজেদের পেশী শক্তির মাধ্যমে ছোট ছোট দলের নেতা কর্মীদের দমিয়ে রাখতে চায় আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সুষ্ঠু প্রতিকার করতে না পারে তাহলে নির্বাচনের সময় কিভাবে তারা নিরপেক্ষ ভূমিকা রাখবে। বিএনপি নেতা কর্মীর এমন ভূমিকা রাখলে নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠু কোনভাবেই সম্ভব হবে না। অতি শীগ্রই যারা অন্য সংগঠনকে তার সাংগঠনিক প্রচারণাকে বাঁধাগ্রস্ত করে এবং বাক স্বাধীনতা হরণের চেষ্টা করে। তাদেরকে দলীয় আইনের আওতায় না আনলে গণঅধিকার পরিষদ বাংলাদেশের সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102