শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু!

জগন্নাথপুরে সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু-কে সংবর্ধনা প্রদান

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২১৫ Time View

 

মোঃ পারভেজ খান, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে আজকের জনকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাত ৮টায় জগন্নাথপুর পৌরপয়েন্টে হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে এবং জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জয়নাল আবেদীন এর সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আজকের জনকথা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাহারের সভাপতিত্বে  ও আজকের জনকথা পত্রিকার সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি প্রভাষক জাহিদ হাসান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজসেবক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা সুহেল আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ূন কবির, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া, আজকের জনকথা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  আজকের জনকথা পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজ মাওলানা আমিনুল হক আমিন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজকের নলজুর পত্রিকার বার্তা সম্পাদক বিপ্লব দেবনাথ, জুলাই বিপ্লব টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক কয়েছ আহমেদ, আজকের জনকথা পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ কামরান আহমদ, আজকের জনকথা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আবু মিয়া প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিগণ জগন্নাথপুরের কৃতি সন্তান, সাংবাদিক ও সংগঠক সংবর্ধিত ব্যক্তিত্ব আহমেদ হোসাইন ছানুকে অভিনন্দন জানান।

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় সংবর্ধিত অতিথি আহমেদ হোসাইন ছানু হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জয়নাল আবেদীন, জেপি টিভির চেয়ারম্যান মোঃ আব্দুল কাহার, জেপি টিভির এডমিন প্রভাষক জাহিদ হাসান সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরে সংবর্ধিত অতিথি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102