বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

গোপালপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস ব্যবসায়ীকে জরিমানা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৫০ Time View

 

বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে মাংস বাজারে অভিযান চালিয়ে আজ ১৬ জুন সোমবার এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সকালে শহরের গোপালপুরের কোনাবাড়ী বাজারে এই অভিযান পরিচালিত হয়।
পশুর সুস্থতার সনদ, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রাণি সম্পদ অধিদপ্তরের লাইসেন্স না থাকার কারনে আভুঙ্গী চরপাড়ার বাসিন্দা কাজিম উদ্দিনের ছেলে মাংস ব্যবসায়ী নাসিরের(৩২) নামে মামলা দায়ের করেন ভ্রাম্যমান আদালত।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অমান্য করায় আদালত উক্ত দোষী ব্যক্তিকে ৫০০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানটি পরিচালনা করেন
গোপালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম মোর্শেদ ও পুলিশ সদস্যবৃন্দ।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযানের ফলে গোপালপুরবাসী ও অন্যান্য মাংস ব্যবসায়ীয়াও যথেষ্ট সচেতন হবে বলে এলাকাবাসীসহ অনেকেই এই অভিমত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102