মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

মধ্যনগরে যুবলীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৮০ Time View

 

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের পুকুরপাড় এলাকায় অবৈধভাবে নির্মিত দুটি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত  আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে একটি ছিল স্থানীয় বাসিন্দা আছিলা খানমের টিনশেড ঘর এবং অপরটি মো. নয়ন মোড়লের আধা পাকা নির্মাণ। প্রশাসন জানায়, অবৈধ দখলদারকে বারবার  কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরেও কোন কাজে আসে নাই । পরে উপজেলা প্রশাসন অবৈধ দখল উচ্ছেদ প্রস্তাব পাঠালে জেলা প্রশাসন বিধি মোতাবেক অনুমোদন দেন। উচ্ছেদকৃত জায়গার পরিমাণ প্রায় ৩.২৫ শতক। এই উচ্ছেদ ‘মোকদ্দমা নং–৫৪/২০২২-২৩’ অনুযায়ী পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল রায় বলেন, দখলমুক্ত করা জায়গাগুলো সরকারি খাসজমি, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102