রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ কেউ ভালো নেই

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২০ Time View

কলমেঃ শামীমা খালিদ শাম্মী

কেউ কোথাও ভালো নেই
সবাই নিজের সাথে যুদ্ধ করেই চলে,

কারো বুকে কান্না চোখে জল ঝরে
কারো হাসির অন্তরালে চাপা আর্তনাদ,

কেউ নতুন পথ খুঁজে পুরোনো পথেই ঘুরে
কেউ দিশাহীন পথেই আশার আলো খুঁজে,

কারো আবেশে স্মৃতিরা বেঁচে থাকে
কারো বুকে যত্ন করে লুকিয়ে রাখে,

কেউ পাবার প্রত্যাশায় সব হারায়
কেউ পেয়েও হারিয়ে খুঁজে বেড়ায়,

কারো বুকের পাঁজরে ব্যাথার কষাঘাত
কারো বুকে জ্বলে বিরহের অগ্নোৎপাত।

কারো হৃদয়ে হচ্ছে প্রতিদিন রক্ত ক্ষরণ
কারো ঠোঁটের কোণে হাসির ছলে দহন,

কেউ ভালো থাকে এক আকাশ বিষন্নতায়
কেউ নতুন আকাশের বুকে করে অভিনয়,

কেউ অবলীলায় একাকী বাঁচে জীবন ভর
কেউ আপন সত্ত্বাকেই আকঁড়ে করে ঘর।

আসলে কোথাও কেউই ভালো নেই
কেউ ভালো থাকে না, কেউ কথা রাখেনা,
সবাই নিজের অভ্যাসে বাস্তবতায় বন্দী
সবাই ভালো থাকার শুধু অভিনয় করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102