রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতা: নিস্তব্ধ জীবন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪৬ Time View

কলমে: আকিক শাহরিয়ার

কত্ত স্বাদ আহ্লাদ এই ছোট্ট জীবনে,
কত্ত স্বপ্ন দেখা এই দুটি নয়নে!
নির্ঘুম দুটি চোখ, নিস্তব্ধ জীবন,
হৃদয়ের গহীনে কত্ত স্বপন,
কে জানি করলো অপহরণ!
হয়তো রাগান্বিত বাহ্যিক আচরণ,
কতো যে কোমল অন্তরের বেষ্টন।
হয়তো কাব্যিক দৃষ্টিকোণ
কিংবা কবিতার শব্দচয়ন,
জানা নেই প্রকৃত ধরণ,
আদৌও কি সম্ভব করিতে অপসারণ।
অবশেষে হারিয়েছি মৌনতা,
তাই ভরসায় উদ্বেলিত প্রাণ!
একযুগ ধরে গুণেছি স্বপ্নীল অধরা দিন।
কখনোই শান-মানে করি নাই পিছুটান,
তবুও অপমানবোধে করি নাই দিবা-বান।
চিনিতে পারিলে কই,
ভাবনায় আছো পই-পই।
আগুনের ঘোলা ছুড়িলে,
পুড়িবে বস্তুনিষ্ঠ সবই।
যদি আত্মমর্যাদা হয়ে যায় হরন,
ক্ষতবিক্ষত হবে হাজার জনমের বচন,
কেউ খুঁজবেনা শির, কেউ পাইবে না চরণ।
আশীর্বাদ নয় অভিশাপ রয়,
কর্মফল করিতে হয় বহন।
আর কত্ত জ্বলবো কেমনে সহিবো দহন?
এবার কি আসবে না প্রত্যাশিত শুভক্ষণ?

কবি: আকিক শাহরিয়ার, সুনামগঞ্জ সদর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102