মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

ফিফা ক্লাব বিশ্বকাপে মেসির অসাধারণ ফ্রি-কিকে মায়ামির জয়

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৩৭ Time View

 

প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:

টানা চতুর্থ বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ খেলছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যেখানে আগের তিনবারই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন বার্সেলোনার জার্সিতে। তবে তখন ছিল ক্লাব বিশ্বকাপের পুরোনো ফরম্যাট, প্রতিযোগীও ছিল আরও কম। কিন্তু ৩২ টি দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। চলমান আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই গোলের বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পর্তুগালের অন্যতম সেরা ও চ্যাম্পিয়ন্স লিগের নিয়মিত সদস্য ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে ফ্লোরিডার এই দলটির প্রথম জয়। বাঁ পায়ের আইকনিক ফ্রি-কিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড লিওনেল মেসি মায়ামির জয়নির্ধারণী গোলটি করেন। যা একাধিক রেকর্ডবুকে নাম তুলেছে এলএমটেনের।

প্রথমার্ধের শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে মায়ামি। পরে মেসির ফ্রি-কিক থেকে পাওয়া গোলে প্রত্যাশিত জয়ও তুলে নেয় স্বাগতিক ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে ম্যাচের ৮ মিনিটে লিড নেয় পোর্তো। পেনাল্টি থেকে গোল করেন ২১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড সামু আগিহোয়া। তার ওই গোলের লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে পোর্তো। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে মেসি- সুয়ারেজ- বুসকেটসের ইন্টার মায়ামি। গোল করেন ২২ বছর বয়সী ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেস্কো সেগোভিয়া। এরপর ৫৪ মিনিটে অসাধারণ ফ্রি কিকে দলকে লিড এনে দেন মেসি। জয়ও তুলে নেয় মায়ামি। এ নিয়ে দুই ম্যাচে এক জয় ও এক সমতায় চার পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102