মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতাঃ বৈষম্য !

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৬ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

যে ‘প্রতিমা শিল্পী প্রতিমা গড়ে, মন্দিরে দেয় তুলে
সে ‘পালের’ সাধ্য কি, মন্দিরে ঢুকে প্রতিমা ছুঁবে ভুলে !
যার পায়ের চটকানো মাটিতে তৈরি হয় ভগবান
সে মন্দিরে ঢুকে ভগবান’কে ছুঁলেই, দেবতার অপমান!

বৈষম্য, ধনী-গরিব উঁচুনিচু জাত, এক অন্ধ নীতি
আত্মহত্যার পথ নেয় বেছে উঁচুনিচু বংশে করে প্রীতি!
একই আকাশের নিচে বাস তবু বৈষম্যের বিভাজন কত
হৃদয়ে গহীনে আত্ম চিৎকার, ধর্ম বর্ণ লিঙ্গ বৈষম্য শিকার শত!

গরীবের দৈন্যদশা কাতর করেনা ধনীর তপ্ত হৃদয়
শীতে বস্ত্র ক্ষুধায় অন্ন, হাত বাড়ায় না হয়ে সদয় !
পর্ণ কুটিরের পাশে উঁচু অট্টালিকায় যাদের বাস
চেনা মুখ তবু গা ঘেষে যেতে-যেতে করে উপহাস!

বৈষম্যের দেয়াল ভেঙ্গে কবে হবে হিংসা-বিদ্বেষের অবসান
কবে আসবে সাম্যতা, ধর্ম বর্ণ লিঙ্গ বৈষম্যের ঘুচবে ব্যবধান !
সারা বিশ্বের ভুক্তভোগীরা যেদিন ‘বলশেভিক বিপ্লবের’ মত জাগবে
দৌড়ে পালাবে এসব আশরাফ ব্রাহ্মণ্য অভিজাত, একইসাথে ভাগবে !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102