বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত অর্ধশত, অস্ত্রসহ আটক-৩

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭৫ Time View

 

  1. আকিক শাহরিয়ার সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকের জাতুয়া গ্রামের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, জাতুয়া গ্রামের মসজিদ কমিটি গঠন নিয়ে
গ্রামের হুসিয়ার আলী ও এখলাছুর রহমান আখলন মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২ ঘন্টা চলা সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এসময় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উভয় পাশ্বে যানবাহনের দির্ঘ যানযটের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের একটি টহল টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় দেশীয় অস্ত্র সহ আফতাব উদ্দিন, লায়েক মিয়া ও গোলাম কিবরিয়া নামের ৩ ব্যক্তিকে আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গুরুতর আহত আবুল হাসনাত (৩৮), আরশ আলী (৫৫), আইছ উদ্দিন কালু (৪০), আবু ছায়িদ (২০), রবিউল ইসলাম (৫৫) ও আব্দুর নুর (২০) সিরাজ মিয়া (২০), আবু সুফিয়ান (২৩), দিলোয়ার হোসেন (২৫), জাকির হোসেন (২১), গিয়াস উদ্দিন (৬০), লালু মিয়া (৩৫), গাজি শাহ (৪০), মোহাম্মদ আলী (২২)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন গ্রেপ্তারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102