শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

শিল্পী কাজল বর্মনের অকাল মৃত্যুতে মিউজিক ক্লাব গভীরভাবে শোকাহত

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১৯ Time View

 

প্রেস বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, কাজল বর্মন মিউজিক ক্লাব, খুলনা এর নিয়মিত সদস্য।শিক্ষিকা ও শিল্পী কাজল বর্মন অত্যন্ত সাংস্কৃতিক মনা একজন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে খুলনা মিউজিক ক্লাবের পরিবার গভীরভাবে শোকাহত ।মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা রামপ্রসাদ রায় কাজল বর্মনের সম্পর্কে ব্যথিত হয়ে বলেন আমার একজন খুব প্রিয় ছাত্রী ছিল কাজল বর্মন। তাঁর গানের কন্ঠ ছিল খুব মধুর। গত ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার সে খুলনা মিউজিক ক্লাব, খুলনা – আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের ১২৬-তম জন্ম বার্ষিকী উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল, সেই অনুষ্ঠানে সে তার ছোট্ট ফুটফুটে মেয়েকে নিয়ে এসেছিল। ওই অনুষ্ঠানে সে আমাকে অনুরোধ করেছিল যে, স্যার আজ একটি লালন গীতি পরিবেশন করবো। কিন্তু সময় না থাকায় আমি বলেছিলাম, একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকীর সময় গানটি পরিবেশন ক’রো। কিন্তু ২০শে জুন রোজ শুক্রবারে তার আসার কথা ছিল। সে আসেনি।আজ রবিবার সকাল ৯টায় আমি তার মোবাইলে আমার লেখা একটি কবিতা পাঠাই এবং এর একটু পরে তার মোবাইলে রিং করি।মোবাইল রিসিভ করলে, আমি ব’লি ম্যাডাম নমস্কার। শুক্রবারে অনুষ্ঠানে আসা হয়নি কেন? উত্তর এ শুনতে পাই, আপনি কে বলছিলেন? আমি বললাম, আমি রাম প্রসাদ স্যার বলছি। উত্তরে কাঁন্না কন্ঠে শোনা গেল, কাজল অনুষ্ঠানে যাবে কি ক’রে? সে তো মারা গেছে।এ কথাটি শোনা মাত্র আমি একেবারে ঠান্ডা হয়ে যাই।
পরে মৃত্যুর বিষয় জানতে চাইলে, জানতে পারি –
গতকাল ২১শে জুন রোজ শনিবার ঢাকা থেকে খুলনায় আসার পথে গাড়ির ভিতরে সে মারা যায়।
ভগবান তাকে ভাল রাখুক, এই আসাই ক’রি।
তার ছোট্ট একটি ফুটফুটে কন্যা রেখে চির বিদায় নেন আপনারা সবাই ছোট্ট শিশুর জন্য শুভ কামনা করবেন । সে যেন বাবার কাছে মায়ের আদর সোহাগ পেয়ে বড় হয়ে উঠতে পারে
এমন প্রত্যাশায় মিউজিক ক্লাব, খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102