শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কুষ্টিয়া পুলিশ সুপার কর্তৃক কুষ্টিয়া মডেল থানা বার্ষিক পরিদর্শন

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৭ Time View

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ

সোমবার ২৩ জুন ২০২৫ কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় অত্র জেলাধীন কুষ্টিয়া মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়া। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সালামী গ্রহণ করেন এবং সালামী প্যারেড পরিদর্শন করেন। অতঃপর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। এসময় তিনি অফিসার/ফোর্সদের বিভিন্ন সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ করেন এবং বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সাথে পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া সহ থানায় নিয়োজিত অফিসার ও ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102