শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শাহজাহান শাজুকে সম্মাননা স্মারক প্রদান

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৭০ Time View

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান শাজুকে সম্মাননা স্মারক প্রদান করেছে বেসরকারি এনজিও সমৃদ্ধি কর্মসূচীর ঘাসফুল।

সোমবার (২৩জুন) বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘাসফুল কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা এবং ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিয়া মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর কাশফুলের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কোহিনুর ইসলাম, ঘাসফুল স্মার্ট প্রকল্পের কামরুল হাসান, ঘাসফুল স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ইমরান হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সাংবাদিক, ক্রীড়াবীদ, প্রবীন ব্যক্তিত্ব, সফল জননীসহ বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করে। এসময় সাংবাদিক শাহজাহান শাজুর হাতে সম্মাননা
স্মারক তুলে দেন প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিক শাহজাহান শাজু দীর্ঘদিন ধরে নিয়ামতপুর উপজেলার সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে, যা ভবিষ্যতেও সাংবাদিক সমাজকে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102