মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতাঃ অনড়

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫৬ Time View

কলমেঃ মুক্তাদীর মুন্না

পাগলা কুকুর দুইটা!
আমার দিকে তেড়ে আসছে,
আমি চুপচাপ, ঠায় দাঁড়িয়ে,
ঘেউ ঘেউ করছে!
হয়তো কামড়ে দেবে।

দেখি, এক চোখ কানা
দুইটা কুকুরই,
একটা লাল, আর একটা কালো।
আমি অনড়, ঠায় দাঁড়িয়ে।

নাদুস-নুদুস, মোটা শরীর,
আমার গা ঘেঁষে দাঁড়াল।
আচমকা কামড়-আঁচড় সব দিল,
তীব্র ব্যথায় কাতর,
তবু আমি দাঁড়িয়ে।

সন্ধ্যা আজ তাড়াতাড়ি এলো,
রাতটা বুঝি দীর্ঘ হবে!
আকাশ কাঁপিয়ে কে এলো?
দুরুম দুরুম শব্দে কেঁপে উঠল ঘরবাড়ি,
বোমার আঘাতে ছিন্ন-ভিন্ন,
ধোঁয়ার কুন্ডলী উড়ছে,
তবুও, আমি ঠায় দাঁড়িয়ে!

বোমার আঘাত, কুকুরের কামড়,
আমায় টলাতে পারেনি।
ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে, ঝরুক!
একটা একটা স্বপ্ন খসে পড়ে,পড়ুক!
তবু আমি অনড়, দাঁড়িয়ে রব,
যতক্ষণ দেহে আছে প্রাণ!
আবার স্বপ্ন দেখব, নিজেকে গড়ব।

মনুষ্যত্ব বিসর্জন দিব না,
হার মানব না!
পাল্টা আঘাতে,
দুমড়ে-মুচড়ে দিব অন্যায়কে।
গাইব অধিকারের গান,
জেগে উঠবে মানবতা,
জয় হবে অবশেষে।
ওরে, মুখোশ পরা শকুন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102