শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বাগেরহাটে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৭৬ Time View
এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার সকালে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হেল্থ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচি ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীরা এই অবস্থান কর্মসূচি পালন করে। শরণখোলা উপজেলার মাঠ পর্যায়ে কর্মরত সকল স্বাস্থ্য সহকারী তাদের কাজ বন্ধ রেখে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ২ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম ফরাজী, উপজেলা শাখার সভাপতি ফরিদ হোসেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর নূরুল আলম, স্বাস্থ্য সহকারী বিভা রানি, সবুজ শিকদার, রিনা রানি প্রমুখ। বক্তারা তাদের ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102