বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

নীলফামারীতে জাঁকজমক ভাবে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২৩ Time View

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২৫ খ্রি. তারিখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর উদ্যোগে নীলফামারী জেলার সদর উপজেলার পঞ্চপুকুর বাজার নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৭ (সতেরো) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স আব্দুল হাকিম ট্রেডার্স নামক দোকানের মালিককে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) ও মেসার্স সাদিকুল স্টোরকে ১,০০০/- (এক হাজার) টাকাসহ মোট ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102