শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মোল্লারহাট থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, ১টি মাইক্রোবাস সহ ১১ সন্ত্রাসী গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৫ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার যৌথ অভিযানে বাগেরহাট জেলায় ৪টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্র ও ১টি মাইক্রোবাস সহ ১১ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের নেতৃত্বে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম টিম, মোল্লাহাট থানা পুলিশ ও জেলা বিশেষ শাখা মোল্লাহাট জোনের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬/০৬/২০২৫  ইং তারিখ ৬ টা ২০ মিনিটের সময় মোল্লাহাট থানাধীন ঢাকা, খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে পাকা রাস্তার উপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানা হইতে আসা একটি মাইক্রোবাস থামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে মাইক্রোবাসে আগত ব্যক্তিদের তল্লাশী করে ৪টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১টি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও ১টি দা উদ্ধার করা হয় মাইক্রোবাসে থাকা ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলো ১। কাউসার আলী (৪৩),পিতা-মৃত কদম আলী মোল্লা, সাং- কানাইডাঙ্গা, থানা- মহেশপুর, ২। মো: মেহেদী হাসান (২৩) পিতা- মনিরুল ইসলাম, সাং- বাসুদেবপুর, থানা- হরিণাকুন্ডু, ৩। আতাউর রহমান (৩০) পিতা-আব্দুল মবিন, সাং- কানাইডাঙ্গা , থানা- মহেশপুর, ৪। মোঃ খোকন বিশ্বাস, (৪৫) পিতা-মৃত ইদ্রিস আলী বিশ্বাস, সাং-সাবেক বিন্দু, থানা- হরিণাকুন্ডু, ৫। খোকন মিয়া (৩৫) পিতা- আবুল বাসার মন্ডল, সাং- সড়াবাড়ি, থানা- হরিণাকুন্ডু, ৬। আবুল হোসেন (৪৩) পিতা- সিদ্দিকুর রহমান, সাং- ধান্য হরিয়া, থানা- মহেশপুর, ৭। মোঃ ইমদাদুল হক(৩১) পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- ধান্যহরিয়া, থানা- মহেশপুর, ৮। জনি মিয়া(২৭) পিতা-গিয়াস উদ্দিন, সাং- গয়েশপুর, থানা- মহেশপুর, ৯। সেলিম শাহ(৩৪) পিতা- আনিসুর রহমান শাহ, সাং- সাবেক বিন্দু, থানা- হরিণাকুন্ড ১০। মাসুম পারভেজ (২২) পিতা- নুর আলম, সাং- ধান্যহাড়িয়া, থানা- মহেশপুর ও ১১। প্রসেনজিৎ চন্দ্র দাশ, পিতা- অধীর চন্দ্র দাস, সাং- হামদো মোড়, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ।

আসামীরা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা নিয়ে অস্ত্রশস্ত্র সহ মাইক্রোবাস যোগে ঝিনাইদহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিল মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102