শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

স্মৃতির পাতায় সাংবাদিক মামুন রেজা: খুলনা নাগরিক সমাজের স্মরণসভায় দোয়া, শ্রদ্ধা ও স্মারকগ্রন্থ প্রকাশের প্রস্তাব

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২২ Time View

ডেস্ক রিপোর্ট:

দেশের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর খুলনা আঞ্চলিক প্রধান প্রতিবেদক মামুন রেজার মৃত্যুতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা নাগরিক সমাজের আয়োজনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য এস এম দেলোয়ার হোসেন। শুরুতেই নিসচা’র মহানগর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

সাংবাদিক মামুন রেজার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন দৈনিক কালের কণ্ঠ খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। সভায় শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালুর ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন,“মামুন রেজা ছিলেন এক মানবিক, বিনয়ী, দক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিক। খুলনার উন্নয়ন, পরিবেশ রক্ষা ও মানবিকতার পক্ষে তিনি ছিলেন নিরলস সৈনিক।”

তারা আরও বলেন,“মফস্বল শহর থেকে জাতীয় পর্যায়ে পেশাগত সম্মান অর্জনের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন মামুন রেজা। তরুণ সাংবাদিকদের জন্য তিনি এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন।”

আলোচনায় অংশ নেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল,অ্যাড. শামীমা সুলতানা শিলু, নারীনেত্রী, উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু , সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, ডা. মো. নাসির উদ্দীন, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান এএইচএম শামীমুজ্জামান, ডিবিসি টিভির বিভাগীয় প্রধান আমিরুল ইসলাম, জিটিভির খুলনা ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি শেখ নাসির উদ্দিন, কবি নাজমুল তারেক তুষার, সাংবাদিক মাশরুর মুর্শেদ, সাংবাদিক বেল্লাল হোসেন সজল, কবি রহমত আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও লেখকবৃন্দ।

বক্তারা মামুন রেজার কর্মময় জীবনের স্মৃতি ধরে রাখতে একটি স্মারকগ্রন্থ প্রকাশের আহ্বান জানান। তার একমাত্র সন্তান জাওয়াদ রেজার পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয় শুভানুধ্যায়ীদের প্রতি।

শোকসভা শেষে আলহাজ্ব হাফেজ ক্বারী আয়াতুল্লাহ সুলতান খান মরহুম মামুন রেজা ও শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102