শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বিশ্বে বিভক্তি হানাহানির কি ধর্ম এনেছে?

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৫ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ধর্ম কি? ধর্ম একটা বিশ্বাস একটা অনুভূতি! কিন্তু মুল বানী “মানবতা মনুষ্যত্ব জীবে প্রেম!” অদেখা এক সৃষ্টি কর্তা কে বিশ্বাস , তার নিয়ম কানুন মত চললে মৃত্যুর পর পুরস্কার ও শাস্তি ঘোষণা সব ধর্মে ঘোষিত! এই বেড়াজালে আবদ্ধ হয়ে চললে মোটামুটি মানুষ “মানবিক কৃতজ্ঞ সৎ অহিংস সত্যবাদী পরোপকারী অকৃপণ নির্লোভী দম্ভ গর্বহীন ক্ষমাশীল “, হতে পারতো একটুকরো পরশপাথর! আসলে তার উল্টো হয়েছে, ধর্মকে সবাই ক্ষমতায় যাওয়ার ধোঁকা হিসাবে গ্রহন করে লেবাসধারী ভন্ড হয়েছে অধিকাংশ ! মুসলিম ইরান ও ইহুদি ইসরায়েল যুদ্ধে তার প্রমাণ আপনি পেয়েছেন!

বিজ্ঞান মতে পৃথিবীর বয়স প্রায় ৪.৫ + – কোটি বছর, মানব প্রথম প্রজাতি সেপিয়েন্স ৫ লক্ষ বছর আগে এসেছে আফ্রিকায়! হোমোস্যাপিয়েন্স প্রজাতি দু’পায়ে হাটা মানুষ বয়স ২ লক্ষ বছর। আফ্রিকা থেকে ইউরেশিয়া ছড়িয়েছে প্রায় ৭০ হাজার বছর!
ইসলাম ধর্মে মানুষ আগমন হযরত আদম থেকে যিনি শ্রীলঙ্কায় এসেছিলেন প্রায় ৬ থেকে ১০ হাজার বছর আগে! সনাতন ধর্ম স্বীকার করে পৃথিবীর বয়স কয়েক বিলিয়ন, তবে ধর্ম এসেছে বছর দশ! অন্যান্য ধর্ম ইতিহাস অনেকটা একই রকম বা ধোয়াশা আচ্ছন্ন!

প্রিয় পাঠক, বিশ্বে প্রায় হাজার খানেক ধর্ম আছে, বিলুপ্ত অনুসারী তে অনেক ধর্ম ও ভাষার মত বিলুপ্ত হয়েছে! গণনায় প্রায় চার হাজার তিনশোর মত ধর্ম বেঁচে আছে, যার খৃষ্টান সর্ববৃহৎ মুসলিম হিন্দু বৌদ্ধ শিখ বাহাই যথাক্রমে!
আপনি কি “জরথুস্ত্রীয়” ধর্মের নাম শুনেছেন? বাংলাদেশের স্বাধীনতায় ভারতীয় যে তিনজন সেনা অফিসার জীবন বাজি রেখে বাঙালি মৃত্যু সংখ্যা কমাতে পাকিস্তানের হামলার জবাব দিয়েছিলেন তখনকার ভারত সেনা প্রধান ছিলেন, শ্যাম মানেকশাহ! তিনি উল্লেখিত ধর্মের মানুষ ছিলেন, হিন্দু ছিলেন না! ভারতের শিল্প পতি জামসেদজী এই ধর্মের মানুষ ছিলেন, হিন্দু ছিলেন না, ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী ও পার্সিয়ান ছিলেন এবং এই ধর্মের অনুসারী ছিলেন! ‘৭১ এর যুদ্ধে যে পূর্ব সেক্টরের ফিল্ড চার্জ ছিলেন জগজিৎ সিং অরোরার অধীনে, সেই মেজর জেনারেল জ্যাকব ছিলেন ইহুদি! আসলে মানবতাই ধর্ম!
এপিজে আবুল কালাম যখন ভারতের প্রেসিডেন্ট তখন তিনি জরুরি কাজে “কন্নর” সফর করেন এবং জানতে পারেন, “শ্যাম মানেক শাহ” হাসপাতালে শায়িত! তিনি দ্রুত তাকে দেখতে যান, মানেক শাহ দুটো বিষয় বলেন, “আমার মাননীয় রাস্ট্র পতি আমার সামনে তাকে দাড়িয়ে স্যালুট করতে পারলাম না, আমার চলন রহিত, স্যার আমি ফিল্ড মার্শাল প্রমোশন পেলাম কিন্তু বিশ বছরে আমার বর্ধিত বেতন পোনশন চেক পেলাম না!” রাষ্ট্র পতি দিল্লি পৌছে অর্থসচিব কে দিয়ে বিশেষ বিমানে তার এক কোটি পঁচিশ লক্ষ টাকার চেক হাসপাতালে পৌঁছে দেন! সচিবের সামনেই শ্যাম মানেকশাহ তার চেক “সেনা রিলিফ ফান্ডে দান করে দিলেন!”

আমরা শুধু মুসলমান হয়ে শেষ করিনা আমাদের দেশকে ও মুসলমান বানাতে হয়! তেমন দাবিতে “পাকিস্তান” চাইলাম!” ধর্মভিত্তিক বিশ্বে প্রথম দেশ পাকিস্তান! সে-ই পূর্ব পুরুষ দেশ থেকে ফিল্ড মার্শাল আইয়ুব খান হতে আজকের বাংলাদেশে কত সেনা প্রধান অবসরে গেলেন, কে কবে তার পেনশন ভাতার এক অংশ গরীবকে দান করেছেন? যে ধর্মের নাম অনেকে শোনেন নাই সেই ধর্মে যাকাত ফরজ ছিল কিনা জানি না, তিনি তো তার এক কোটি পঁচিশ লক্ষ টাকা গরীব উপকারে দান করলেন! যিনি পারস্য থেকে ভারত এসেছিলেন রিফুজি হয়ে ভাগ্যান্বেষনে!
বাংলাদেশ থেকে যখন এক কোটি মানুষ বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিলো এবং হত্যা লাখ দশ ছাড়িয়ে গেলে ইন্দিরা গান্ধী অস্হির হয়ে গেলেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্হা নিতে, সেনাপ্রধান কে ডাকলেন ডিনারে এবং উইথ আর্মি ড্রেস! তিনি ডাইনিং টেবিলে বসে প্রশ্ন করলেন, “Why do your honour call on me in dinner with army dress, may kindly tell me honorable Pri minister? ইন্দিরা গান্ধী বললেন, “আমি সহ্য করতে পারছি না এত হত্যা এত নিরীহ জীবন নাশ, এত লোক দেশ ত্যাগ! আমি পাকিস্তান কে বুঝাতে চাই এটা অন্যায় নিজ দেশের মানুষ হত্যা করা!
শ্যাম মানেক শাহ, উত্তরে বলেছিলেন, “I guarantee you victory but not now, on my time and at my convenient period !” ইন্দিরা গান্ধী কোন যুক্তি দেখান নাই!

তিরানব্বই হাজার সেনা সহ পাক কমান্ডার জেনারেল নিয়াজী সোহরাওয়ার্দী উদ্যানে মেজর জেনারেল অরোরা, তার স্ত্রী, মেজর জ্যাকব, মুক্তি যোদ্ধা দ্বিতীয় কমান্ড একে খন্দকার ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর উপস্থিতিতে আত্মসমর্পণ করলে ভারত সেনা প্রধান শ্যাম মানেক শাহ দিল্লী থেকে মেসেজে বলেছিলেন, ” “All surrendered Pakistan ary have faught for their country, we must treat them with dignity! ”

প্রিয় পাঠক, ২৭ জুন ছিলো এই মহৎ অমুসলিম অহিন্দু মানুষ টার মৃত্যু দিবস ! তিনি ১৯৭২ সালে ৭ ই ফেব্রুয়ারী বাংলাদেশে এসেছিলেন এবং বঙ্গবন্ধু নিজে যেয়ে তাকে রিসিভ করেছিলেন! তিনি ২৭ জুন, ২০০৮ সালে দুনিয়া ছেড়ে চলে গেছেন! বিনম্র শ্রদ্ধা তার প্রতি, তার আত্মার শান্তি কামনা করছি!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।
তথ্য ঃ (নিজ জানাশোনা, শুধু তার মৃত্যু তারিখ টা ভারতীয় আর্টিকেল থেকে নেয়া)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102