রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ  “যন্ত্রণার দহন”

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৬ Time View

কলমেঃ সাইদা আক্তার কল্পনা

 

অনুভবে শুধুই যন্ত্রণার অসহনীয় দহন

সমস্ত অনুভূতিগুলো দগ্ধ হয়

কারনে অকারণে প্রায় প্রতিটি সময়!

ঝরে যাওয়া বাসি ফুলের মত

স্মৃতিগুলো আসা-যাওয়া করে

শুধু বিষাদের সেই পড়ন্ত বিকেলে!

জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো

সন্ধ্যার নক্ষত্রদের পদধ্বনি শোনা যায়!

আধারের সাথে রাত্রি র আগমন ব্যথাদের সঙ্গে নিয়ে!

অনন্তকাল ধরে ধাবমান যন্ত্রণা দের সঙ্গে নিয়ে যাপন

সেই কাল রাত্রি কাটে নিঃশব্দে নিভৃতে!

হাহাকার দেখা দেয় চৈত্রের খরার 

সেই ফেটে যাওয়া বা ফাটল ধরা মনের 

গাঁথুনি একাকার হয়ে যায়

সমস্ত ব্যাথার পাহাড় যা লুকানো থাকে!

যা সময়ে অসময়ে ঝরে পড়ে

একাকী নিঃশব্দে অশ্রু হয়ে অবিরত

অসংখ্য সময়ে অনর্গল!!

ভালবাসা শুধু লূন্ঠিত হয়

অব্যক্ত বেদনায় ধূসর মরুভূমির মত!

আর ভেঙে যাওয়া গাছের ডালে 

দুটি পাখির একান্ত কথোপকথনের মুহূর্তের মতন!

অথচ সেই লাঞ্ছিত ভালবাসা বয়ে যায়

এক শান্ত ধীর বহমান নদীর মত ধীরে ধীরে চলমান!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102