বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে এনজিও প্রতিনিধিদের সাথে লায়ন্স চক্ষু হাসপাতাল প্লানিং মিটিং অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৮১ Time View

 

নরসিংদী প্রতিনিধিঃ

ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এর উদ্যোগ ও সাইটসেভার্স এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রাম এর আওতায় ২৫ জুন লায়ন্স চক্ষু হাসপাতালের সভাকক্ষে নরসিংদী জেলার কর্মরত এনজিওদের নিয়ে প্লানিং মিটিং অনুষ্ঠিত হয়। হাসপাতালের এর প্রোগ্রাম কো অর্ডিনেটর আব্দুর রহিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার প্রফেসর সংকর লাল দে ,
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম।

সভায় আই কেয়ার প্রোগ্রাম এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাইটসেভার্স এর ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর তপন কুমার,
প্লানিং মিটিং এর বিগত ৬ মাসের কাজের অগ্রগতি ও আগামী ৬ মাসের কর্ম পরিকল্পনা প্রনয়ণ করা হয়। এছাড়া টেকনিক্যাল সাপোর্টেড সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)এর পক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিডিডি এর কো অর্ডিনেটর ইফতেখার হাসান,
এই সময় উপস্থিত ছিলেন সিডিডির সাইন ল্যাংগুয়েজ স্পেশালিষ্ট ইফতেখার আহমদ শরিফুল, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এর কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102