রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ একদিন ছিলো!

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২১ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার

একদিন ছিলো এই বর্ষায় ফুঁসে উঠতো নদী
খরস্রোতে ডুবতো নৌকা, হতো বেসামাল মাঝি যদি!
মাছরাঙা শালিক গাংচিল বক, উড়তো চরে চরে
ফাঁদ পেতে শিকারী কত পাখি, আনতো বাজারে ধরে !

ছইয়ের নায়ে কত বধূ যেতো এই নদী পথ দিয়ে
হয়তো-বা হবে সপ্তাহ মাস কেবল, হয়েছে তাদের বিয়ে!
হাতে চুড়ি শাখা, সাথে পতি সখা, নাকে পরেছে নথ
ছই ঘেরা নাও মাঝি গোনে বাও, বধূ উতলা কখন ফুরাবে পথ ?

ছলাৎ ছলাৎ বৈঠা ফেলে মাঝি গান মুখে তার ধরে
“মুজিব” বাইয়া যা-ও রে জনগণের নাও, ‘আমরা আছি তব তরে!’
বালিহাঁস আর গাঙ চিল, ডুব দিয়ে মাছ তুলতো
বড় বোয়াল-মৃগেল জালে ধরা পড়লে জেলে, বৃষ্টি ভেজা কষ্ট ভুলতো!

তিন টাকা আটা পাঁচ টাকা চাল, প্রতি কেজি বাজারে মিলতো
ছিলো না এমন নিঠুর শাসক গরীবের সম্পদ গিলতো!
কে-চেয়ারম্যান কে মেম্বার, গরীবের ছিলো না মাথা ব্যথা
হয়রানি আর জমি টুকু দখল করতোনা কেউ অযথা !

ছিলো না তখন ভাড়াটিয়া শাসক রক্তে কেনা বাংলায়
ঝিঙে চিচিঙ্গা লাউ বাড়ে না যদি, গাছ না দেয় জাংলায়!
ব্যর্থ রাষ্ট্র বানানোর পরিকল্পনা থাকে যদি শাসকের মাথায়
কি হবে লিখে কবিতা প্রবন্ধ কবি লেখকের খাতায়!

একদিন ছিলো জাতিতে বাঙালি, বাংলা ছিলো সবার প্রাণ
বর্ষা কালে কদম কেয়া নির্ভয়ে, বিলাতো মধুর ঘ্রাণ !
সব নদী ছিলো খরস্রোতা, বয়ে আনতো পলি মাটি
দেশপ্রেম আর মানুষে মানুষের ভালোবাসা, পুরাটাই ছিলো খাঁটি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102