রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ এত মিথ্যা বলিস না রে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৯ Time View

মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।

এত মিথ্যা বলিস না রে,
মিথ্যা বলা পাপ।
মিথ্যা কথা বলতে বলতে,
খাবি একদিন থাপ।

বানিয়ে বানিয়ে সাজিয়ে গুছিয়ে,
বেশ বলিস মিথ্যা কথা।
যার সত্যতা নাই তো কিছু,
বানোয়াট মিথ্যা যথা।

তোর সুবিধার জন্য তুই আজ,
ছড়ালি মিথ্যা খবর।
তোর মিথ্যাই তোকে রে ভাই,
দিবে কঠিন কবর।

মিথ্যা ছড়িয়ে বাড়ে না মান,
বাড়ে না কোনো মর্যাদা।
মিথ্যা ছড়িয়ে ধ্বংস আনে,
মিথ্যা ডাকে যে অমর্যাদা।

মিথ্যা ছড়িয়ে অশান্তি আসে,
আসে না তো সুখ।
মিথ্যার ঘরে বাসা বাঁধে,
সকল কষ্ট ও দুঃখ।

সত্য আনে প্রশান্তির ছোঁয়া,
সত্যের অনেক সুখ।
সত্যের মাঝে বাঁচি যেন আমি,
সারা জনম যুগ যুগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102