বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরে দেড় ডজন মামলার আসামি চাকমা জাহাঙ্গীর প্রতিপক্ষের হাতে খুন

Coder Boss
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫৬ Time View

 

বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর আজ ২জুন বুধবার দিবাগত রাতে খুন হয়েছেন। মাদক ও বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগ-বাটোয়ারার দ্বন্দে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে বলে জানায় থানা পুলিশ।
হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উমর আলী জানান চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দিন মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে গোপালপুর,ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে দেড় ডজন মামলা চলমান রয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নিকট দায়ের করা এলাকাবাসীর অভিযোগ থেকে জানানো হয়, যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদবাজির সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে এই সব অপরাধমূলক অপকর্ম পরিচালনা করতো এই চাকমা জাহাঙ্গীর। এদের অপরাধমূলক কর্মকান্ডের দরুন টাঙ্গাইল ও জামালপুরের যমুনা তীরের জনপদ অশান্ত হয়ে উঠে।
গত মঙ্গলবার রাতে চাকমা জাহাঙ্গীরের উপর শাখারিয়া স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে, হাতুড়ি দিয়ে হাটু ভেঙ্গে দেয়। মরনাপন্ন অবস্থায় প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মধ্য রাতে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বহু মামলার আসামী সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিলনা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে রাখা রয়েছে। বুধবার দুপুর ১২ টা পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করতে আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102