রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ ফিরে এসো তোমরা!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১৫ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার

আজও এ শ্রাবনে অঝোর বৃষ্টির সাথে রক্ত ঝরে
নীলিমায়, মিশে আছে শানিত কলম,
কবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী নজরুল সিরাজী তারাশঙ্কর
বাংলার মানচিত্র যখন খাবলে খায় মনে হয় বৃথাই জনম!

আবারও এসো ফিরে এই বাংলায়, গর্ভবতী ধান গম কোকিলের গানে
দু’হাতে তুলে আলোর মিছিল, পুড়িয়ে দাও সাম্প্রদায়িকতার সব জঞ্জাল !
বৃটিশ নাগপাশ ছিন্ন করে ছিলো সব জাতি মিলে
রুখে ছিলো পাকি বর্বরতা যাদের জাতি নির্মূলে লাল হয়ে ছিলো বুড়িগঙ্গার জল!

ব্যর্থ হয়েছে এদেশের রাজনৈতিক নেতা ছিলো যত
কবির কলম আর তার লেখনী বড় দরকার, ঘুম ভাঙাতে জনগন!
যুগে যুগে শুরু হয় বর্গীয়করণ, বিছিন্ন হয় জাতির বন্ধন
এসো টিপুর তরবারি সম কলম হাতে আবারও হয়েছে শকুনির আগমন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102