রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ শ্রাবণের কান্না!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭৮ Time View

ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

কাঁদছে আকাশ শ্রাবন ব্যথায়
মুষল ধারা রত!
অপেক্ষায় আমি, আসো না প্রিয়া
প্রথম দিনের মত!

নদী সাঁতরে, বৃষ্টি ভিজে
আসছো গেছি শত,
অসার কভু রুখতে পারে নাই
বাধ সেধেছে কত?

খাল বিল প্লাবিত দু’কূল
নদীতে নাই খেয়া !
নদী তটে জেলে নৌকা
ভয়ে জড়সড়, গর্জন শুনে দেয়া!

দিগন্ত জুড়ে ঘন-কালো মেঘ
বৃষ্টি পতন কন্ডনী ,
খিচুড়ি সাথে কত যে ভর্তা
ডাকছেন ডাইনিং এ গৃহিণী !

কবিতা লেখার প্লট পেয়েছো
খাওয়া-দাওয়া দিছো ছেড়ে!
ছেলের মায়ে কলমটা নেয়
হাত থেকে আমার কেড়ে !

চটজলদি ডাইনিং এ গেলাম
ডাইনিং এ আগল পড়ে?
খাওয়ার ঘর যদি বন্ধ করে দেয়
না খেয়ে যাবো মরে !

এমন মৌসুম আর পাবো না
শ্রাবণের নষ্টালজি —
ছেলে কে বললাম, দেখোতো বাবা
তোমার মা টা কেমন পাঁজি ?

মৃণালিনী প্রমিলা লাবন্য কি
ছিলেন এমন বেরসিক?
হেঁসে জবাব দেন হেশেল ম্যানেজার
আলবাত ছিলেন, লাবন্য ছিলেন না আমার মত আশিক !

অন্তর্ভেদী আসাদন করে
আমার মনের কথা!
বৃষ্টি তখন ও ঢেলে যাচ্ছে
টিনের চালে গাছের ডালে
ইচ্ছে যথা তথা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102