বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিত্র আশুরার তাৎপর্য

Coder Boss
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৮ Time View

 

প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:

আজ ঐতিহাসিক ১০ই মহররম হিজরী বছরের বিশেষ ফজিলতপূর্ণ এক দিন। এজন্যই রাসূল (সা) এই দিনে রোজা রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, “আশুরার দিনে রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়।”
(সহীহ মুসলিম)

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আশুরা অর্থ দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। তাই পবিত্র আশুরা বিশ্বমুসলিমের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন।

মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের রহমতের আশায় ধর্মপ্রাণ মুসলমানগণ নফল নামাজ, রোজা, দান-খয়রাত ও জিকিরের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসাইন (রা) এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা পাই।

তাই আসুন, আমরা সবাই পবিত্র আশুরার গুরুত্ব উপলব্ধি করে আল্লাহ তায়ালার পথে ফিরে আসার চেষ্টা করি। মহান আল্লাহ পাক যেনো আমাদের সবাইকে এই বরকতময় দিনের ফজিলত হাসিল করার তাওফিক দান করেন- আমীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102