কবিতাঃ মেঘ বালিকা
Coder Boss
-
Update Time :
বুধবার, ৯ জুলাই, ২০২৫
-
১১৫
Time View

মোঃ লিটন হাসান জয়
আমি যখন তারা ছিলাম
খেলতে যেতাম মেঘের দলে,
রোজ বিকেলে পাশে থাকতাম
মেঘের ও অনুকূলে।
শ্রাবণ মাসের একলা দুপুর
মেঘবালিকা বল্লো হেসে,
আকাশ পানে চেয়ে দেখি
কতো স্বপ্ন ভাসে।
মেঘের আড়ালে ছিলে তুমি
সোনায় মোড়ানো মেঘ হরিণী,
এদিক ওদিক ছুটে বেড়াই
কিশোর বেলার সেই রানী।
বৃষ্টি বলে ডাকে আমায়
মিলিয়ে অই মেঘের কূলে,
আমি কেবল বসে রইলাম
ডাকবে আমায় মেঘের দলে।
যাও ফিরে যাও মেঘবালিকা
আমায় নিয়ে যাও,
এক পৃথিবী লিখবো আমি
মেঘবালিকা একটু ফিরে চাও।
Please Share This Post in Your Social Media
More News Of This Category