রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ মানুষ নামে কলঙ্ক

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৫ Time View

কলমেঃ  আয়েশা ইসলাম 

 

মানুষরূপী হায়নার দল 

পায়নি কোন শিক্ষা, 

গরীব দুঃখীর হক মেরে নেয় 

চাঁদা নামক ভিক্ষা। 

 

অন্যের মুখের খাবার কেড়ে 

নিত্য এরা খায়, 

এদের জন্য সাধারন জনতার 

বেঁচে থাকা দায়। 

 

ধর্ষণ আর চাঁদাবাজি সহ 

দেখায় নানান গুণ, 

নিজ স্বার্থে পাথর দিয়ে 

করল মানুষ খুন। 

 

হাত-পা এদের ঠিকই আছে 

বিবেক গেছে মরে,

দিনে দিনে হায়নার দল 

বাড়ছে ঘরে ঘরে। 

 

মানুষ নামে কলঙ্ক ওরা 

সমাজের অভিশাপ, 

অন্যের জীবন কেড়ে নিয়ে 

নিত্য করে পাপ। 

 

এমন করুন মৃত্যু দেখে 

সবার চোখে জল, 

একদিন তোরা পড়বি ধরা 

পাবি পাপের ফল। 

 

জাগো জাগো বীর বাঙালি 

প্রতিবাদ করো সবে, 

নিত্য মোরা চুপ থাকিলে 

অন্যায় বেড়ে যাবে। 

 

এসো সবাই কন্ঠে তুলি 

প্রতিবাদী আওয়াজ, 

হায়নার থেকে রক্ষা করি 

আমাদের সমাজ। 

 

 

রচনাকাল –১২/০৭/২০২৫ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102