রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ অধঃপতন!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯৬ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার

অধঃপতনের কোন ধাপে আমি, আমার দেশ
আর তোমরা কত করবে এ দেশটা শেষ?
“শিক্ষিত মুর্খের” জুলাই বিপ্লবের স্বাধীনতা
সেচ্ছায় তিরিশ লক্ষ শহীদের দেশকে করা মার্কিন অধীনতা!

কোন অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছি দিগ্বিজয়ীর মত
আর কত রসাতলে নিলে এজেন্ডা বাস্তবায়ন শেষে, বাহবা পাবে শত!
কত গিরি প্রান্তর ঘুরে স্বাধীন হয় একটা দেশ
কত রক্ত, মা বোনের ইজ্জতের বিনিময় কেনা দেশটা করলে শেষ!

ফিরিয়ে আনলে অস্ত্রাগার করে, সতেরশো সাতান্ন সাল
ডেকে আনলে লর্ড ক্লাইড কে, তস্কর কে তুলে দিলে নিজ ঘরের ছিলো যত মাল!
নাহি গঞ্জি তোমা, ছিলেনা দরদী কভু এ বাংলার তুমি
এত অর্থ বিত্ত তবু হওনি সদয় গরীবের তরে কভু, জানেন অন্তর্যামী!

সারা বিশ্বে আজ ছিঃ ছিঃ রব, উপদেষ্টার ব্যাগে A K – 47 রাইফেল,বিমানে চড়লো যথা!
নাহি শিশু এ বাংলায়, হাসিবে না, শুনে এ কথা,
আরো আছে প্রতি ষড়যন্ত্র কারীর বাড়ি হোক তল্লাশি!
উনত্রিশ মিলিয়নের বন্টন ভাগীদার ডেকো না করতে শালিসি !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102