রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩০ Time View

 

কবিতাঃ বিড়াল ছানা

বিড়াল ছানা খুকির প্রিয়,
বড্ড ভালোবাসে।
তাই তো বিড়াল ছানা খুকির,
কাছাকাছি আসে।

খুকি এসে আদর করে,
কোলে তুলে নেয় তাঁরে।
আদর পেয়ে বিড়াল ছানা,
মিউ মিউ মিউ করে।

ঘরের কাছে বিড়াল ছানা,
নিরবে থাকে চুপটি করে।
শিকার পেলে বিড়াল ছানা,
ঘাপটি মেরে সে ধরে।

দুধ ভাত বিড়াল ছানার,
অতি প্রিয় খাবার।
মাছের কাটা পেলেই যেন,
আনন্দে হয় আত্মহারা।

কবিতাঃ লাশের গন্ধ আর মুর্তি

এতো উন্নয়ন করে দিল,
তাও লাগে না ভালো।
ভালোর ভালো চাইতে গিয়ে,
দেশ টা হলো কালো।

পথে ঘাটে চলতে গিয়ে,
নাই নিরাপদ কোনো।
গোটা দেশে বিশৃঙ্খলা,
মব জাস্টিক যেনো।

শিষ্টাচারের নাই তো বালাই,
নাই ভদ্রতা আদব।
মান মর্যাদা নাই কারো আজ,
বল্লে কথা হয় বেয়াদব।

জ্ঞানী গুণীরা হচ্ছে লাঞ্ছিত,
নারীরা আজ ধর্ষিত।
লুটপাট আর চাঁদাবাজিতে,
সেরা বাংলাদেশ অর্জিত।

কারোর মুখে নাই তো হাসি,
নাই তো মনে ফুর্তি।
পথে ঘাটে খুন খারাপি,
লাশের গন্ধ আর মুর্তি।

কবিতাঃ বৃষ্টি এলো

বৃষ্টি এলো আষাঢ় মাসে,
ঝাঁপি মাথায় দিয়ে।
খোকা খুকু হাসি খুশি,
বৃষ্টির মেলা নিয়ে।

বৃষ্টি এলো আষাঢ় মাসে,
ব্যাঙেরা বেজায় খুশি।
বৃষ্টি ঝরে আষাঢ় মাসে
মেঘ পরীরা মহাখুশি।

বৃষ্টি এলো আষাঢ় মাসে,
মাছেরা করে খেলা।
বৃষ্টি এলো আষাঢ় মাসে
আকাশে মেঘের ভেলা।

মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102