রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৫ Time View

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর ব্যুরো প্রধান:

গতকাল সন্ধ্যা ৭টায় “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” উলিপুর উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সম্প্রতি এনসিপির (ন্যাশনাল কমিউনিস্ট পার্টি) এক শান্তিপূর্ণ সমাবেশে ঘটে যাওয়া বর্বরোচিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি শুরু হয় উলিপুর মসজিদুল আদালত গেট থেকে। সেখান থেকে মিছিলটি অগ্রসর হয় উলিপুর থানা মোড় পর্যন্ত, এরপর উলিপুর পোস্ট অফিস মোড় হয়ে শহীদ মিনার অতিক্রম করে পুনরায় মসজিদুল আদালত গেটের সামনে এসে শেষ হয়।

সমাপনী বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ রাকিব হাসান ও নাজমুল আল হাসান বলেন, গণতান্ত্রিক অধিকারকে রক্তাক্ত করার যে অপচেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে দেশের প্রতিটি সচেতন ছাত্র ও নাগরিককে রুখে দাঁড়াতে হবে।

মিছিলে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102