বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

গোয়াইনঘাটে গাড়ি ও ভারতীয় ১০১ বোতল মদসহ গ্রেফতার ১

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ Time View

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ও প্রাইভেট কার সহ ১ জন কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার ২০ মিনিটের দিকে উপজেলার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে জুবায়ের আহমদ (২২) নামে একজন কে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত জুবায়ের আহমেদ( ২৫) গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত ও এসআই জয়ন্ত তালুকদার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে একটি প্রাইভেট কারের পিছনের ডালায় ভর্তি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ জুবায়ের কে গ্রেফতার করা হয়।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন,ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ ১ জন কে গ্রেফতার করা হয়েছে।এসময় পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।গ্রেফতার কৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102