রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ ছুটি কবে?

Coder Boss
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৩ Time View

কলমেঃ আফসানা আক্তার

কবে ছুটি এই হাপিত্যেশ থেকে?
দিন গোনে জানালার ধারে বসা বিকেল,
চিঠি লেখে বাতাস-
প্রাপকের নাম নেই,ঠিকানাও ভুল।

ঘড়ির কাঁটা মুখ ফিরিয়ে থাকে,
স্মৃতির পাতায় জমে পুরোনো ধুলো।
মন চায় ছুটি,একবারে নিঃশ্বাসে-
না ফেরার দেশে নয়,
শুধু একটু নিঃস্তব্ধতায়।

চোখে ঘুম নেই,
ঘুমের কোনো ইচ্ছেও নেই,
স্বপ্নগুলো ক্লান্ত,
জীবনের চাকায় পিষ্ট।

তবু হঠাৎ প্রশ্ন মাথা তোলে-
এই ছুটিই কি তবে জীবন?
নাকি জীবনই এক দীর্ঘ ছুটি?

কি খোঁজে এই জীবন?
চোখ মেলে রোজ দেখে অচেনা দিন?
আকাশে মেঘ,মনেও ছায়া।

সারা পথ ভাঙা পায়ে হেঁটে,
শেষে দাঁড়ায় ক্লান্ত সন্ধ্যায়-
হাত বাড়ায়,তবু ধরতে নাহি পায়।

কি খোঁজে এই জীবন?
নাকি নিজেই জানে না উত্তর?
হয়তো শুধু খোঁজে-
এক দীর্ঘ ছুটি,
ঠিক ততদিন-
যতদিন না আবার,
ব্যথারা বাঁধন খোলে কুটিকুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102