রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ আত্মা-পরমাত্মার ঋণ

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬৮ Time View

 

কলমেঃ নাসরিন ইসলাম

ভস্ম হতে হতে সত্তা-স্বকীয়তা অস্তিত্ব
ফিনিক্স হয়ে পুঃন জন্ম,
বারমুডা ট্রায়াঙ্গেলে ডুবে যেতে যেতে
স্বঃস্থি ফিরে পায় জনম।

এভাবে সহস্রাব্দ কাল অবধি
ভাসি আর ডুবি, ডুবি আর ভাসি,
ক্ষণে ক্ষণে এন্টার্কটিকায় লেপটে
থেকে থেকে হই শ্বেতশুভ্র জমাট বরফ।

আবার;
চোখের পলকেই চিনচিন বেদনায়
জর্জরিত মস্তিষ্ক পাঁজর স্ফীতবুক,
তার বিরহ যাতনায় নিচ্ছিদ্র বর্ষণ অক্ষি
কপোল বিরাণ’র ঘোরে হৃদয় ধুকপুক।

তবুও হয় না হুঁশ, নেই তার হুঁশ,
সেকি তবে আচঞ্চল নিথর বেহুশ!

চিতায় উঠছে জনম
নিঃস্ব-রিক্ততায় পুড়ে পুড়ে ছাই
উড়ে ফুঁড়ে ঘুরে চলে
অসীম দিগন্তে পাখনা বিহীন,
ধ্বংসস্তুপে বিরাজ করছে আত্মা-পরমাত্মা
চেতনা প্রত্যাশা শীতল গ্রহে
জমাট বাঁধা জন্ম-জন্মান্তর’র ঋণ!

আহ্, সেই ঋণ!
একই সুতোয় গাঁথা অনাদিকাল’র ঋণ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102