রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

কবিতাঃ ভাঙা মানুষটা এখনো বাঁচে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩০ Time View

কলমেঃ মো রিয়াজ মিয়া

ভাঙা মানুষটা এখনো বাঁচে,
চুপ করে… কারো কিছু না বলে।
সবাই ভাবে সে ভালো আছে,
কারণ মুখে তার সবসময়ই হালকা এক হাসির দোল।

কিন্তু রাত হলে চোখে নামে যুদ্ধ,
বালিশ ভিজে যায় নীরব অশ্রুতে।
একটা নাম, একটা চিঠি, একটা স্মৃতি —
সব এসে দাঁড়ায় বুকের সামনে রক্তমুখে।

ভাঙা মানুষটা কারো মা,
কারো ছেলে, কারো প্রেমিক ছিলো আগে।
আজ শুধু স্মৃতিরা চিনে তাকে,
বাকি দুনিয়া ভুলে গেছে — “ও তো বেশ সুখে থাকে।”

সে এখনো দাঁড়ায় আয়নার সামনে,
কিন্তু নিজের চোখে তাকাতে পারে না,
ভালোবাসা চায় না সে আর,
শুধু একবার কেউ বলুক — “তুই কাঁদিস না রে… আমি তোকে ছাড়া থাকবো না…”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102