রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২৪ Time View

 

মানুষ করছে সাবাড়

মানুষের জন্য রাজনীতি আর
মানুষের জন্য সমাজ।
মানুষ মেরে করছে সাবাড়,
দেখছে না কেউ আজ।

ঘরে ঘরে মারছে মানুষ,
মারছে পথে ঘাটে।
জলে ডাঙায় মারছে মানুষ,
শহর বন্দর ও হাটে।

দেশের তরে লাগে মানুষ,
মানুষের তরে দেশ।
সেই মানুষকে দেশের কর্তা,
মেরে করছে শেষ।

বিচার চাইলে তাতে দোষ,
কথা বল্লেও৷ হয় দোষ।
প্রতিবাদ করতে গেলে কর্তা,
করে আজ ফোঁস ফোঁস।

মানুষ মরে হচ্ছে সাবাড়,
রাজা বাবু মজা পায়।
চার দেয়ালের ভেতর রাজা,
খায় আরামে ঘুমায়।

সাদা শকুন

নীল আকাশে মেঘ নেই কোথাও,
উড়ছে সাদা শকুন।
মানুষের মাংসের খোঁজে তাঁরা,
উড়ছে যখন তখন।

মানুষের মাংসের স্বাদে আজ,
ছুটছে আকাশ পানে।
মানুষের মাংস পাবে কোথায়,
কে বা তাহা জানে?

দুর আকাশে উড়ছে শকুন,
রাখছে নজর নীচে।
মনে মনে ভলে সাদা শকুন,
কেউ যদি মানুষের খবর দিছে।

মানুষের মাংস ভীষণ স্বাদ,
লোভে ঘুরে শকুন।
মানুষের খোঁজে বেড়িয়ে পড়ে,
সময় অসময় যখন তখন।

শরৎ এলো কাশ বনে

শরৎ এলো কাশ বনে,
সাদা শাড়ি পরে।
শরৎ এলো প্রজাপতিরা,
সুখের গান ধরে।

শরৎ এলো নদীর কুলে,
সাদা ফুলে ফুলে।
শরৎ এলো ফুলগুলো সব,
হাওয়ায় দুলে দুলে।

শরৎ এলো নীল আকাশে,
সাদা মেঘের ভেলা।
শরৎ এলো খুশির জোয়ার,
মেঘেরা করে খেলা।

শরৎ এলো কাশ বনে,
সাদা শাড়ি পরে।
শরৎ এলো গাছে গাছে
পাখিরা গান ধরে.।

মেঘ পরীরা উড়ছে আজি

নীল আকাশে উড়ছে আজি
সাদা মেঘের ভেলা।
দুষ্ট মিষ্টি মেঘেরা সবাই,
করে সুখের খেলা।

চিল উড়ছে পাখি উড়ছে,
উড়ছে বকের দল।
মেঘেরা জিগায় বন্ধু তোরা,
যাচ্ছো কোথা বল?

মেঘের সাথে মেঘ পরীরা
উড়ছে সেজেগুজে।
প্রজাপতিরা উড়ছে আজি,
শুভ সুযোগ বুঝে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102