বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলাদ্রি পর্যটকদের কাছে বিদেশি মদ বিক্রি, গ্রেফতার ২

Coder Boss
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮২ Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেক এলাকায় বিদেশি মদ বিক্রির সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন—তাহিরপুর উপজেলার হাফানিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৫) এবং বিন্নারবন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন (৩২)।

পুলিশ জানায়, হাউস বোটে ঘুরতে আসা পর্যটকদের কাছে তারা বিদেশি ব্র্যান্ডের মদ বিক্রি করছিলেন। অভিযানকালে তাদের কাছ থেকে একাধিক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

তাহিরপুর থানার (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি নিলাদ্রী লেকে রাতের বেলা হাউস বোট ও নৌকায় বসে মাদক সেবন ও কেনাবেচা বেড়ে গেছে। এ নিয়ে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102