রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

হাফিজুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২২৮ Time View

 

প্রেম

রুমালেতে লিখে দিলাম
প্রিয়া তোমার নাম কী?
বাগানেতে এসো বন্ধু
হাতে পরাবো আংটি।

ফুল বাগানে ফুল ফোটে
লাও বাগানে কদু,
আমার বাড়ি আসলে বন্ধু
খাওয়াবো তোমায় মধু।

টমেটো লাল
কাচা মরিচ ঝাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।

তোমাকে চিনতে আমি
একটুও করিনি ভুল,
তাই তো তুমি এই জীবনে
ভালোবাসার প্রথম ভুল।

তুমি যদি পায়েশ হও
আমি হবো সেমাই,
ভালো যদি বাসো তুমি
হবো তোমার জামাই।

তুমি আমার রাজা
আর আমি তোমার রানী,
শুরু হলো আমাদের
প্রেম কাহিনি।

বন্ধু মানে আপন

বন্ধু মানে নিয়ম ভেঙে
নতুন কিছু করা,
বন্ধু মানে মন খারাপে
পাশে থাকে যারা।

বন্ধু মানে খুনসুটি আর
একরাশ পাগলামি,
বন্ধু মানে তোদের মতো
আর কে আছে দামি।

বন্ধু মানে আপনের চেয়ে আপন
একটা রঙিন ঘর,
বন্ধু মানে চোখে জল কেন
কী হয়েছে তোর।

বন্ধু মানে বোরিং লাগছে খুব
চল ঘুরে আসি চল,
বন্ধু মানে সুতো কাটা ঘড়ি
অবাধ্য এক দল।

বন্ধু মানে আড্ডায় মেতে
দুঃখ ভোলার আসর,
বন্ধু মানে বেশুরো গলায়
অনিকেত প্রান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102