রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

ধোঁয়ার ভিতরে হারানো আমি

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৩৭ Time View

আবদুল্লাহ আল মামুন

ভোরের আলো ফোটার আগেই,
আঙুলে জ্বলে এক টুকরো বিষ,
মনে করি—বন্ধু সে আমার,
আসলে সে নিঃশব্দে চুরি করে নিঃশ্বাস।

ধোঁয়ার মোড়কে লুকানো ব্যথা,
চোখে নয়, জমে বুকের গহীনে,
প্রতিবার টান মানে একটু মৃত্যু,
আনন্দের মুখোশে বিষের বসুন্ধরে।

“শেষটা এই, আর নয়,” বলি,
আবার সন্ধ্যার রঙে ফিসফিস করে—
“চলো, শেষটা আরও একবার হোক,”
চক্রে বাঁধা জীবন, ধোঁয়ার জালে শোক।

মায়ের চোখে ভাঙা বিশ্বাস,
বউয়ের চুপে চাপা কান্না,
বাচ্চার হাতে আঁকা স্বপ্ন পুড়ে,
ফিল্টারে আটকে পড়ে বাবার মানা।

নেশাটা কেবল ফুসফুসে নয়,
মগজেও গেঁথে যায় নিঃশব্দে,
প্রেমের মতো বাঁধে বুকে,
তবু ভালোবাসা নয়—শুধু মরে যাওয়া এক অভ্যেস।

আজ ঠিক করেছি,
ফেলে আসবো সবকিছু ছাইয়ের ডাস্টবিনে,
যা পুড়েছে, পুড়ুক…
আমার জীবন আর নয় ধোঁয়ার রাজত্বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102