বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন

রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক, গুলি, ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪০ Time View

 

সানজিদা রুমা নরসিংদী:

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস ) সুজন চন্দ্র সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ জানতে পারে, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে গুলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে। তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ, তদন্ত পরিদর্শক প্রবীর কুমার ঘোষ এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় একটি বসতবাড়ির পেছনের একটি ছোট পাকা ঘর থেকে ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গত সপ্তাহেও রায়পুরায় পৃথক অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102