রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

কবিতাঃ অংশীদারের মিনতি

Coder Boss
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০০ Time View

কলমেঃ  চৈতি সরকার 

 

কেড়ে নিতে আসবে না কেউ 

মন খারাপের ঝড়।

উথাল পাতাল সমুদ্রের ঢেউ 

ছাড়খাড় করে অন্তর।

 

মিনতি আমার সমুদ্রের কাছে 

ঢেউ নেবে কি খানিক?

অজস্র ঢেউ হৃদয় মাঝে 

শূন্য হতো একটা দিক।

 

মেঘের‌ কাছে মিনতি আমার 

গড়বে নাকি মেঘের পাহাড়? 

অন্তরে মোর মেঘের ভার

হবে নাকি অংশীদার?

 

সূর্য তুমি মহান এতো 

সীমাহীন কিরণ তোমার।

 কিছু যায় আসবে না তো 

নিলেও খানিক আঁধার।

 

পাখির কাছে মিনতি করি 

নেবে খানিক বিরহের ভার।

তোমাদের আমি পায়ে পড়ি 

বিরহের হও‌ অংশীদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102