রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

রওশন রোজী”র দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৮ Time View

 

দুঃখের পুকুর

যদি পুকুরের সব জল শুকিয়ে যেত,
আর তা ভরে উঠত শুধু কষ্টের কান্নায়,
তবে সেই হৃদয়ের কান্নায় লেখা হতো
একটি নতুন নাম, ‘কান্নার পুকুর’।

সেখানে ঢেউ খেলতো শুধু দীর্ঘশ্বাস,
প্রতিটি ফোটা জল বয়ে আনত পুরোনো ব্যথা।
মাছের বদলে ভাসত স্মৃতির প্রতিচ্ছবি,
শ্যাওলার বদলে জমতো চাপা অভিমান।

মাঝির বৈঠা চলত না আর সেই জলে,
পাখিরাও আসত না আর জল পান করতে।
শুধু একাকী মন ডুব দিত সেই অতলে,
খুঁজে ফিরত তার হারিয়ে যাওয়া সুখ।

সেই পুকুরের গভীরতা মাপতে পারতো না কেউ,
কারণ তার তল ছিল শুধু যন্ত্রণার ভারে ভরা।
চারিদিকে ফুটে থাকত না কোনো পদ্মফুল,
ফুটে থাকত শুধু হৃদয়ের রক্তক্ষরণ।

তবুও সেই কান্নার পুকুর সাক্ষী থাকত,
বেঁচে থাকার এক নীরব সংগ্রামের।
জানাতো, ভেঙে যাওয়া মনও হার মানে না,
বার বার চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর।

নদীর জলে তোমার ছবি

নদীর জলে তোমার ছবি
কী সুন্দর এঁকেবেঁকে চলে
মন বলে, তুমিই যাচ্ছ
ওই দূর নীলিমার কোলে।

নদীর স্রোতে ভেসে যায় দিন,
কতো কথা জমে মনে,
যদি দেখা হতো সেদিন,
যদি পেতেম তোমায় ক্ষণে।

সূর্যাস্তের রঙে রাঙা হতো আকাশ,
নদীর জলে মিশতো তার ছায়া,
আমার জীবনে জাগতো নতুন আভাস,
এতো শুধু নয় কোনো মায়া।

যদি দেখা হতো কোনো শুভক্ষণে,
নদীই হতো সাক্ষী আমাদের,
শুনতাম তোমার মনের কথা,
বলতাম আমার মনের গভীরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102