শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলে আটক

Coder Boss
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

 

বিশেষ প্রতিনিধি খুলনা

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শনিবার (২ আগষ্ট) রাতে এ ট্রলাসহ ১৪ জেলদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী।

সমুদ্র থেকে আটক এফ,বি পারমিতা নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রবিবার (৩ আগষ্ট) বিকেল ৪টায় বাগেরহাটের মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে।

এ ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আর এ সকল জেলেদের বাড়ী ভারতের কলকাতার দক্ষিণচব্বিশ পরগোনা জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্গন আইন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় ১৪ জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার সকালে এসকল জেলেদের কে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ,বি ঝড় ও এফ,বি মঙ্গল চন্ডি নামক ২ টি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102