রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

কবিতাঃ আগস্ট মানে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৭ Time View

কলমেঃ চন্দনা রানী

আগস্ট মানে আমার ভাইয়ের
বুকের তাজা রক্ত।
আগস্ট মানে জন্মভূমির
একনিষ্ঠ ভক্ত।
আগস্ট মানে আমার মায়ের
অশ্রুসিক্ত সেই চোখ,
আগস্ট মানে শত মায়ের
সন্তান হারানোর শোক।
আগস্ট মানে বোনের চিৎকার
ভাইয়ের আহাজারি ,
আগস্ট মানে রাস্তা- ঘাটে
লম্পট দুষ্ককৃতকারী।
আগস্ট মানে দুঃচিন্তায় ভরা
নির্ঘুম কাটানো রাত,
আগস্ট মানে অসহায় মানুষের
কষ্টে জমানো ভাত।
আগস্ট মানে শিশুর কান্না
অবুঝ বালকের ডাক,
আগস্ট মানে চিৎকার করে
স্বৈরাচারীর হাক।
আগস্ট মানে মশাল হাতে
জোয়ান সেনাদের দল,
আগস্ট মানে স্বাধীন করা
ছাত্র জনতার দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102