শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

৫ আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় বিএনপির বিজয় মিছিল ও দোয়া মাহফিল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৭ Time View

 

মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় বিজয় মিছিলও দোয়া মাহফিল করেছে। বিএনপি। মঙ্গলবার বিকেলে থানা বিএনপি উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি কয়রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কপোতাক্ষ ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বেল্টু, জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা এফএম মনিরুজ্জামান, মো. সিরাজুল ইসলাম, কোহিনুর ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, প্রভাষক মনজুর মোরশেদ, আবুল বাশার ডাবলু প্রমুখ।

র‍্যালিতে আরও অংশ নেন থানা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল হক, আনারুল ইসলাম ডাবলু, দেলোয়ার হোসেন গাজীসহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে কয়রা থানা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের স্মরণে দোয়া করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102