রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

কবিতাঃ খেয়ালী বিধি

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯১ Time View

  কলমেঃ শাহনাজ পারুল

 

খেয়ালি বিধাতা..

তোমার হাতেই তো আমার

জীবন চক্র

 

নাটাই হাতে নিয়ে বসে আছো

আমাকে এই নশ্বর পৃথিবীতে

ছেড়ে দিয়ে!

 

আমি তো বড় ক্লান্ত দুর্বার গতিতে

চলছি আর চলছি একটু সুখের জন্য

মরীচিকার পিছনে!

 

তুমি যে সুতা ধরে টান দিবে

সেই খেয়াল টুকু ও নেই!

 

সুখের মহাপ্রলয়ের বিন বাজিয়ে

ক্ষণিকের এই দুনিয়ায় আমি

শুধু তিলোত্তমা হতে চাই !!

 

এই পৃথিবীর চত্বরে গড়ে উঠাতে চাই

মিথ্যের স্বপ্নের ইমারত!

 

সুখের ধারাপাত মুখস্থ করতে করতে

মৃত্যু দিন যে ঘনিয়ে আসছে

সেই খেয়াল নেই

 

খেয়ালী বিধি…

বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে

যখন ভাবি বেলা তো শেষের দিকে

মৃত্যু যে হাতছানি দিয়ে ডাকছে!

 

ওহে দয়াময়…তোমার একটি নাম

ইয়া জাল জালালি ওয়াল ইকরাম

 

তোমার এই নামের উসিলায়

পাপী বান্দা কে ক্ষমা করে দিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102