রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

কবিতাঃ শ্রাবণের কান্না!

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২৯ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার

শ্রাবণের ঢল যেমন ঢালছে বারি আকাশ ফেটে
মানুষের রক্তস্রোত বহাচ্ছে নারীর স্তন কেটে !
শিশুর গলাকাটা লাশ পড়ে থাকে এঁদো ডোবায়
বিচার বিহীন দেশ একদল অনাহুত লোক চালায়!

গণতন্ত্র দেবে, দেবে অধিকার সমান ভাবে
ক্ষমতায় এসেছিলো সেই গত সালে, কে কবে?
শ্রাবণের অনিশ্চিত বৃষ্টির মত যখন-তখন
অনিশ্চিত বাঙালির জীবন, এই বুঝি এলো মরণ?

স্বজনপ্রীতি দুর্নীতি লুটপাট চাঁদাবাজি টাকা পাচার
বর্তমান সরকারের এ-ই হলো গত এক বছরের আচার!
কত জন, লাশ হয়েছে, কত হয়েছে খুন-গুম
বে-হিসাব বেশুমার কেড়েছে মানুষের ঘুম!

দেশটার সার্বভৌমত্ব আজ সারাবিশ্বে প্রশ্নের মুখে
দায়িত্বহীন সরকার তার সাঙ্গপাঙ্গরা আছে মহা সুখে!
কোন আইনে কার চাকুরী কখন যাচ্ছে চলে
কাউকে ঘর হারা, কাউকে চাকরি হারা করছে না বলে!

এই হলো মানবতা মনুষ্যত্ব গণতন্ত্রের নমুনা এদেশে
শাসকরা চুপচাপ ঘুঘু চড়াতে ব্যস্ত ছদ্মবেশে!
বিচারকের কুরসি যায় বিচার বিহীন
এ কোন দেশ থেকে আগত, পদে বসে আস্কারা দেয় যতী চরিত্রহীন!

বৃষ্টির ঢল বয়ে চলেছে আনমনে, ক্ষণে ক্ষণে
কোটি কোটি টাকা পাচার করছে, দেশের কল্যাণের নামে, জনে-জনে!
হায়রে হতভাগা হায়েনার থাবায় বার-বার পড়া, আমার দেশ
এবারে আক্রমণ পতাকা কামড়ে খাওয়ার দল, দেশটা করলো শেষ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102