শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭৭ Time View

 

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক, মাওলানা আবুল কালাম আজাদ।কর্মশালায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের প্রত্যেক কর্মীকে সততা, নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।
পাইকগাছা উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মী কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নির্বাচনী কার্যক্রমে জামায়াতে ইসলামীর ভূমিকা,জনগণের প্রত্যাশা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্র সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শফিকুল ইসলাম, খুলনা জেলা নায়েবে আমীর মাও গোলাম সরোয়ার,খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,সহ সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান,সভাপতিত্ব করেন মাওলানা সাইদুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, নায়েবে আমীর মাওঃ বুলবুল আহমেদ, সহসেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বাইতুল মাল সম্পাদক মাওঃ আব্দুল খালেক, পৌরা আমীর ডঃ আসাদুল হক, পৌর নায়েবে আমীর সম আব্দুল আল মামুন, সেক্রেটার মিজানুর রহমান এড্যাঃ রুহুল আমিন, তামিম রায়হান সহ পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102