শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খুলনা সাব্বির হত্যা মামলার আসামি হাফিজ সহ গ্রেফতার ৩

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮০ Time View

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ

খুলনায় সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শেখ হাফিজ সহ তিনজনকে আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এসময় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার (১৩ আগস্ট ২০২৫) ভোররাত আনুমানিক ৩ ঘটিকার সময় খুলনা আর্মি ক্যাম্প হতে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা উপজেলার আইচগাতি, মধ্যপাড়া এলাকায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে চাঞ্চল্যকর সাব্বির হত্যা (২৬ জুন ২০২৫) মামলার অন্যতম প্রধান আসামি ও ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য হাফিজুল শেখ হাফিজ (৩২) সহ তার আরও তিন সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মোঃ মাসুম শেখ (২২) এবং মোঃ দীপু শেখ (২৪) কে আটক করা হয়।
অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড এমোনিশন, বিপুল পরিমাণে গাঁজা, কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির হত্যাকাণ্ডে তার সরাসরি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানা যায়।
পরবর্তীতে আটককৃত আসামি, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য পুলিশের নিকট হস্তান্তর করা হয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102