শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

 

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন খুলনা – সাতক্ষীরা মহাসড়কের বানিয়াখালি নতুন রাস্তার মোড়ে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এম্বু‌লেন্স নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এম্বু‌লেন্স যাত্রী তাস‌লিমা বেগম ময়না (৩৫), স্বামীঃ মোঃ আরিফুল মোল্লা, গ্রামঃ মৌতলা, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ সাতক্ষিরা নিহত হ‌য়ে‌ছেন। এ সম‌য়ে আহত হ‌য়ে‌ছেন ০৩ পথচারীসহ ০৫ জন। জানা যায় মোঃ আ‌রিফুল ইসলাম‌কে তার স্বজনরা এম্বু‌লেন্স‌যো‌গে সাতক্ষীরা থেকে খুলনায় উন্নত চি‌কিৎসার জন‌্য নি‌য়ে যা‌চ্ছিল। রোগীবা‌হি এম্বুলেন্স‌টি খুলনা -সাতক্ষীরা মহাসড়‌কের বা‌লিয়াখালী নামক স্থা‌নে পৌছা‌লে নিয়ন্ত্রন হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এ সময় নিহ‌তের স্বামী আ‌রিফুল ইসলাম ও ভাসুর রিয়াজুল ইসলাম। এম্বু‌লে‌ন্সের ধাক্কায় আহত হন লাভলী, ম‌র্জিনা ও হা‌সিনা না‌মে ০৩ জন পথচারী।

দুর্ঘটনার খবর পেয়ে চুকনগর হাইও‌য়ে প‌ু‌লি‌শ ও ডুমুরিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং নিহত তাসলিমা বেগম ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এই সংক্রান্তে বিষয়ে ডুমুরিয়া থানায় অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে পথচারী সহ ৬ জন আহত হয়েছে, এই বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102